ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় হাই কমিশন এবার খুলনায় ভারতীয় ভিসা আবেদন গ্রহণ কেন্দ্র (আইভিএআরসি) খুলতে যাচ্ছে।
আগামী ২৯ মে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হবে। এই ভিসা কেন্দ্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খুলনা বিভাগে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা এই ভিসা কেন্দ্রে তাদের অনলাইন ভিসা আবেদনপত্র নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে জমা দিতে পারবেন।
ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট িি.িরাধপনফ.পড়স ভিজিট করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএ/১৮০৩ ঘ.
bdnews24