২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দুই দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর কাস্টমসে পণ্যের কর পরিশোধ সংক্রান্ত জটিলতা এবং হরতালের কারণে আমদানি-রপ্তানি হয়নি। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা আবুল বাশার চৌধুরী সাংবাদিকদের বলেন, সকাল ৮টায় মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/