বগুড়া, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগের বহিস্কৃত ক্যাডার আমিনুর রহমান শাহীনকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফুলদীঘিতে হর্টিকালচার সেন্টারের আম বাগানে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করে।
শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান জানান, শাহীন (৪২) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১১টিরও বেশি মামলা রয়েছে। সে ফুলতলা বাজারের মৃত আনিছুর রহমানের পুত্র।
খুনের ঘটনায় পুলিশ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মিয়ার বড় ভাই দুলু মিয়াকে (৪৮) আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বগুড়া কৃষি স
bdnews24