নীলফামারী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা নদীর ওপর নির্মিত পানি সংরক্ষণ অবকাঠামো ও রিলিফ কালভার্ট ধসে পড়েছে।
এর ফলে এলাকার লোকজনকে নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে পার হতে হচ্ছে।
স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রথম ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় ডোমারের গোমনাতি আমবাড়ি এলাকায় পাঙ্গা নদীর উপরে নির্মিত এ পানি সংরক্ষণ অবকাঠামো ও রিলিফ কালভার্ট ত্র"টিপূর্ণ নকশার কারণে গত বছর বর্ষা মৌসুমে ধসে পড়ে।
নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছেদ জানান, ১৯৯৭-৯৮ অর্থবছরে ৫ ভেন্টের একটি পানি সংরক্ষণ অবকাঠামো ও ২ ভেন্টের রিলিফ কালভার্ট নির্মিত হয় এবং ৮ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়।
বর্ষা মৌসুমে কেতকিবাড়ি, ভোগডাবুড়ি ও গোমনাতি ইউনিয়নকে বন্যামুক্ত রাখা ও শুকনো মৌসুমে নদীর পানি আটকে এলাকার ২৭৭ হেক্টর আবাদি জমিতে সেচ দিয়ে অধিক ফসল ফলানোর লক্ষ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, খাল পুনঃখনন করা হলেও তা সেচের কোন কাজেই আসেনি। এই প্রকল্প থেকে এখানকার কৃষকদের কোন লাভ হয়নি।
ত্র"টিপূর্ণ নকশা এবং নিুমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে প্রকল্পটি ধসে পড়েছে বলে প্রকৌশলী আব্দুল বাছেদ জানান।
আন্ডার ভেন্ট হওয়ার কারণে বর্ষা মৌসুমে পানি বের হতে পারে না। উজানে পানি ফুলে ফেঁপে উঠায় পানির তোড়ে সংরক্ষণ অবকাঠামো ও কালভার্ট ধসে পড়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৪৫ ঘ.
bdnews24