২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলায় আছমা বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

মাদারীপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় আছমা বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে। মঙ্গলবার সকালে উপজেলার চরাঞ্চল চরজানাজাতের বেপারিকান্দি গ্রাম থেকে আছমার লাশ উদ্ধার করা হয়। শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, দাম্পত্য কলহের জের ধরে সোমবার রাতে আছমার সঙ্গে স্বামী বেলাল মিয়ার কথা কাটাকাটি হয়। মঙ্গলবার ভোররাতে তাদের ঘরের সামনে রক্ত দেখে বেলালের বাবা-মা তাকে ডাক দেয়। এ সময় বেলাল দৌড়ে পালিয়ে যায়। পরে চৌকির নীচ থেকে আছমার লাশ উদ্ধার করা হয়। ধান কাটার কাঁচি দিয়ে আছমার পায়ের রগ কেটে ও জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এসআই জানান, পরে বেলালকে গ্রেপ্তার করা হয়। লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৩ ঘ.