২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অজ্ঞাত লাশ

শেরপুর সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 06:48 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

শেরপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাটারাঘাট ঈদগাহ মাঠের পাশে মৃগী নদীর পাড়ে স্টিলের ট্রাংক থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম সাংবাদিকদের জানান, সকালে ট্রাংকটি নদীর পাড়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরিকল্পিতভাবে যুবককে হত্যার পর লাশ ট্রাংকে ভরে ফেলে রেখে গেছে বলে পুলিশ প্র্রাথমিকভাবে ধারণা করছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২৫০ ঘ.