২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাগজের কার্টন তৈরির কারখানায় আগুন

চট্টগ্রামের বায়েজীদ থানার জালালাবাদ এলাকায় আগুনে একটি কাগজের কার্টন তৈরির কারখানায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজীদ থানার জালালাবাদ এলাকায় আগুনে একটি কাগজের কার্টন তৈরির কারখানায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। মঙ্গলবার ভোররাতে এ আগুনের সূত্রপাত হয়। বায়েজীদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর আগ্রাবাদ স্টেশনের অপারেটর ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সৃষ্ট আগুনে কোয়ালিটি বক্স ইন্ডাস্ট্রি নামের ওই কারখানায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানাটির মালিক আনোয়ার হোসেন ও নুরুল হক। আগুনে কাগজের রিল, মিডিয়া পেপার, লোকাল পেপার ও কারখানার যন্ত্রাংশ পুড়ে গেছে। কারখানা থেকে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান ইসমাইল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১২৩০ ঘ.