লক্ষ্মীপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছে লক্ষ্মীপুরের একটি আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান হোসেন এ দণ্ড দেন।
এরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বিল্লাল হোসেন ওরফে সুমন, তৈয়ব আলম, আনোয়ার হোসেন, আহমেদ শরীফ ওরফে রিপন ও শাহীন।
মামলার নথি থেকে জানা যায়, দণ্ডিতরা ২০০০ সালের ২৭মে ঢাকার মুক্তাঙ্গন এলাকার জিপিও স্ট্যান্ড থেকে একটি প্রাইভেট কার (নম্বর: ঢাকা মেট্রো-খ-১১-১৪৫৩) ভাড়া করে রামগঞ্জ উপজেলার চণ্ডিপুরের উদ্দেশে রওনা দেয়।
পূর্বপরিকল্পনা অনুসারে পথে তারা ওই প্রাইভেটকারের চালক জাবেদ হোসেনকে হত্যা করে লাশ ওয়াপদা বেড়ি বাঁধের পাশে খালে ফেলে দেয়।
নিহত জাবেদের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন ও জসিম উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.
bdnews24