২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৌলুস হারাচ্ছে শতবর্ষী খাতুনগঞ্জ

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার ও আমদানি- রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জের বয়স একশ বছর পেরিয়ে গেছে। কিন্তু এই বাজার আজ নানা কারণে হারিয়ে ফেলছে তার অতীত ঐতিহ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করেসপন্ডেন্ট চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার ও আমদানি- রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জের বয়স একশ বছর পেরিয়ে গেছে। কিন্তু এই বাজার আজ নানা কারণে হারিয়ে ফেলছে তার অতীত ঐতিহ্য। সাধারণ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা বলছেন, আস্থার সঙ্কট, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠা, সব ধরণের সরকারি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তর, অপ্রশস্ত সড়ক, নৌ পথ সংস্কার না করা ইত্যাদি বেশকিছু কারণে জৌলুস হারাচ্ছে খাতুনগঞ্জ। এই পরিস্থিতিতে ঐতিহ্য পুনরুদ্ধার ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে 'খাতুনগঞ্জের শতবর্ষ' অনুষ্ঠানের আয়োজন করেছে খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শনিবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খাতুনগঞ্জকে 'বাণিজ্যিক অঞ্চল' হিসাবে গড়ে তুলতে সরকারের কাছে ১২ দফা দাবি উত্থাপন করা হচ্ছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়