২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মাদ্রাসা রোড থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

নারায়ণগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মাদ্রাসা রোড থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মাদ্রাসা রোডের মোহাম্মদ আলী (২৮), সুমন (৩০), চেয়ারম্যান বাড়ি এলাকার রানা (২০) এবং মুন্সিগঞ্জের শিবাইপাড়ার বাবু (৩০)। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়ারদোস জানান, গ্রেপ্তারদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.