চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামীর রুবী গেইট এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী একটি বাড়ি থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক, একটি পয়েন্ট থ্রিটু বোরের রিভলবার, তিন রাউন্ড গুলি ও দুটি বন্দুকের কার্তুজ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুল আলম (৩০) ও মো. জাফর (২৮)।
বায়েজীদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী শেরশাহ এলাকার একটি ভাড়া বাসা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নুরুল আলমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/২০২১ ঘ.
bdnews24