২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে খিলক্ষেত বনরুপা রেলক্রসিং থেকে ওই যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি। কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে। তার পরনে নীল রঙের জিন্সপ্যান্ট ও নীল গেঞ্জি ছিলো। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮১৮ ঘ.