লন্ডন, মে ১৮ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম)- আফ্রিকা বিষয়ক বৃটিশ মন্ত্রী হেনরি বেলিংহামসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সঙ্গে বুধবার ব্যস্ত দিন কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দুপুরে হাউজ অব লর্ডসে মানবাধিকার সংগঠক লর্ড এভবারির সঙ্গে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন খালেদা। মন্ত্রী বেলিংহ্যামের সঙ্গেও মানবাধিকার বিষয়ে কথা বলেন তিনি। এ সময় খালেদার সঙ্গে তার উপদেষ্টা শমসের মোবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান পাকিস্তানি বংশোদ্ভূত ব্যারোনেস ওয়ার্সির সঙ্গে দেখা করেন খালেদা জিয়া। বৃহস্পতিবার ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্র"পের এক অভ্যর্থনায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে গত ১৫ মে ঢাকা ছাড়েন খালেদা। আগামী ২৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০৬ ঘ.
bdnews24