২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের সমস্যা খুঁজে এনে ঢাকায় রিপোর্ট করুন: সাজেদা

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মানুষের সমস্যা 'খুঁজে এনে ঢাকায় রিপোর্ট' করতে বলেছেন সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মানুষের সমস্যা 'খুঁজে এনে ঢাকায় রিপোর্ট' করতে বলেছেন সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেছেন, এই রিপোর্টের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে। সফরের আগে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বুধবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মত বিনিময় করতে গেলে তিনি এ কথা বলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়। আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন সারা দেশে বৃহস্পতিবার থেকে ১০ দিনব্যাপী সাংগঠনিক সফর শুরু করবে। নারীনীতির বিরুদ্ধ-প্রচার, মধ্যবর্তী নির্বাচন দাবি করে আন্দোলনের নামে বিরোধী দলের 'উচ্ছৃৃঙ্খল' রাজনীতির বিরুদ্ধে এবং সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে দেশবাসীকে সচেতন করার লক্ষ্যে এ সফর করবে স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা ১৯টি দলে বিভক্ত হয়ে ৭২টি সাংগঠনিক জেলায় সফর করবেন। এসময় তারা মানুষের আশা-আকাক্সক্ষা ও সমস্যার কথা জানার চেষ্টা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিএনবি/পিডি/২১০১ ঘ.