২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় এনজিও'র টাকা ছিনতাই

নওগাঁর পোরশা উপজেলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) ছয়লাখ টাকা ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

নওগাঁ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা উপজেলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) ছয়লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার দুপুরে ঘাটনগর তেলিপাড়া মোড় এ ছিনতাই হয় বলে পুলিশ জানিয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত মিজানুর রহমানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পোরশা থানার ওসি রেজাউল করিম জানান, বানমহিন তিতারপাড়া গ্রামের মইনুল মাষ্টার ও মিজানুর রহমান মোটরসাইকেলে রিক নামের একটি সমিতির ৬ লাখ এক হাজার ৭০০ টাকা নিয়ে সরাইগাছি কার্যালয়ে জমা দিতে যাচ্ছিলেন। পথে তিনজন দুর্বৃত্ত তাদের টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মিজানুর বাধা দেন। এতে তারা মিজানকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.