২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিমতলী ট্র্যাজেডির শেষ লাশ আঞ্জুমানে

পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে নিহত অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৪) লাশ শেষ পর্যন্ত আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

গত বছর ৩ জুন ভয়াবহ সেই আগুনে অন্তত ১২৫ জনের মৃত্যু হয়। তখন থেকেই মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর মর্গের হিমঘরে ছিল।

বংশাল থানার ওসি জমির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, প্রায় এক বছরেও ওই নারীর কোনো পরিচয় না পেয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ মর্গের ডোম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, প্রথম দিকে মানসিক ভারসাম্যহীন এক যুবক তার মায়ের খোঁজে মর্গে আসলেও এখন আর কেউ আসে না।

ওসি জমির উদ্দিন জানান, ওই নারীর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হবে বলে।