২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৬

কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলায় বজ্রপাতে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 05:15 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

কিশোরগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলায় বজ্রপাতে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতদের মধ্যে নিকলীর পূর্ব গ্রামের ৩ জন, বাজিতপুরের নোয়াগাঁও গ্রামের ২ জন ও পাড়াবালিয়া গ্রামের ১ জন রয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে এই ৬ জন মারা যায় বলে বাজিতপুরের জহুরুল হক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নিকলি পূর্বগ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তিনজন আহত হয়। তাদেরকে বাজিতপুরে জহুরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মো. ইউনূস জানান, পূর্ব গ্রামের বজ্রপাতে নিহতরা হলেন- শামছুদ্দিন (৫০), মানিক (৩৮) ও রাসেল (১৬)। প্রায় একই সময়ে নোয়াগাঁও গ্রামে দু'জন বজ্রপাতে মারা যান। এরা হলেন- ইসহাক (৫০) ও ইব্রাহীম (৬০)। এছাড়া বাজিতপুরের পাড়াবালিয়া গ্রামে বজ্রপাতে মারা যান শুকলাল দাস (২৮)। এছাড়াও বজ্রপাতে আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে নোয়াগাঁও গ্রামের বাসিন্দা কালাচাঁন (৩৫), ফজর আলী (৩৮) ও কফিলউদ্দীন (১৩) লোহা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হন। অপরজন নিকলির পূর্বগ্রামের জামান (১২)। মো. ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিকলী থানার ওসি এ.কে.এম মাহবুবুল আলম বজ্রপাতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/সিএস/কেএমএস/১২৪৫ ঘ.