রাজশাহী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হোল্ডিং করভুক্ত নাগরিকদের জন্য হোল্ডিং কার্ড চালু করা হয়েছে।
পাইলট প্রজেক্ট হিসাবে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর তিন নম্বর সেক্টরে প্রথম এ কার্যক্রম শুরু হলো।
রোববার সকালে নগরভবনে তিন নম্বর সেক্টরের ০১৪৭-০০ হোল্ডিং এর গ্রাহক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে হোল্ডিং কার্ড প্রদান করে এর উদ্বোধন করা হয়।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী ও সচিব কেএম আব্দুস সালাম মেয়রের কাছে তাঁর হোল্ডিং কার্ডটি হস্তান্তর করেন। এ সময় মেয়রের সহকারী একান্ত সচিব বিভূতি ভূষণ চাকী, ব্যক্তিগত কর্মকর্তা আবু সালেহ মো. ওমর শরীফ রাজীব, ভারপ্রাপ্ত ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল উপস্থিত ছিলেন।
প্রণীত কার্ডে হোল্ডিং এর মালিকের নাম, পিতা/স্বামীর নাম, ওয়ার্ড, মহল্লা, হোল্ডিং নং, পরিমাপ, ধরণ, বর্তমান মূল্যায়নসহ পূর্ণাঙ্গ বিবরণ আছে। অর্থ বছর উল্লেখসহ কর্মকর্তার স্বাক্ষরযুক্ত বকেয়া, হাল, পরিশোধের তারিখ ও রশিদ নম্বরসহ পৌরকর সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া নাগরিকদের জ্ঞাতার্থে পৌর কর সংক্রান্ত বিধি সন্নিবেশিত করা হয়েছে।
রাসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কার্ড প্রাপ্তির ফলে গ্রাহকগণ তাঁদের হোল্ডিংয়ের কর সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন এবং তথ্য অধিকার প্রাপ্তি নিশ্চিত হবেন। তাঁদের কর প্রদানেও সুবিধা হবে। মেয়র পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি হোল্ডিংয়ের মালিককে এ কার্ড প্রদানের জন্য উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাসিকের হোল্ডিং কার্ড পদ্ধতি প্রবর্তনের পুরোধা হচ্ছেন সিটি করপোরেশনের সচিব কেএম আব্দুস সালাম। তিনি স
bdnews24