২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

রাজশাহী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার দুুপুরে পুঠিয়ার সাধনপুরের চন্দনপুর গ্রামে দায়িত্ব পালনকালে তিনি মারা যান। ওই কর্মকর্তার নাম আব্দুর রউফ (৪৫)। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসাবে তিনি পুঠিয়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী থানার ঘোড়াবান্দ গ্রামে। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে আব্দুর রউফ চন্দনপুর গ্রামে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার দলীয় সমাবেশে নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় বুকে ব্যাথা অনুভব করেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি জানান, বিকাল ৪টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯৫৫ ঘ.