২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিবসহ ৬ পদে রদবদল

জনপ্রশাসনের তিনজন উপসচিবসহ ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের তিনজন উপসচিবসহ ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এসব রদবদল করে। উপসচিবদের মধ্যে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক ড. শাহ মোহাম্মদ সানাউল হককে মন্ত্রিপরিষদ বিভাগে ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহফুজা আখতারকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেহানা বেগমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রনজিৎ কুমারকে প্রত্যাহার করে 'মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম তৃতীয় পর্যায় প্রকল্প'র উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি ধর্ম মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সারোয়ার আহমেদ সালেহীনকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৪৩ ঘ.