ঢাকা,মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকাল ৪টার দিকে পল্লবী ই-ব্লকের ১২ নম্বর সেক্টরের ৭নম্বর রোডের একটি মুদি দোকান থেকে রাকিব হোসেন (১৭) ও মো.জনি (১৬) নামের ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানার উপ-পরিদর্শক(এসআই) প্রদীপ কুমার শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় তাদের কাছ থেকে ওই মুদি দোকানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।শাওন ও সেলিম নামে দুই যুবক অস্ত্রদুটি দোকানে রেখে গিয়েছে বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে।
তিনি বলেন, একটি চক্র আছে যারা এখানে কিশোরদের কাছে অস্ত্র রেখে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালায়। গ্রেপ্তারকৃতরা দুই কিশোরও ওই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রদীপ কুমার শাহা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯১৩ ঘ.
bdnews24