২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গৃহবধূ খুন, গ্রেপ্তার ১

শ্লীলতাহানি করতে না পেরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গৃহবধূকে খুন করেছে এক দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

শেরপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্লীলতাহানি করতে না পেরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গৃহবধূকে খুন করেছে এক দুর্বৃত্ত। রোববার ভোরে নয়াবিল ইউনিয়নের মোয়াকুড়া গ্রামে নিহত হন মো. অলি মিয়ার স্ত্রী হাজেরা খাতুন (২২)। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আশরাফ আলী (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে। নিহত গৃহবধূর বাবা কাশেম আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি মো. আব্দুল গণি বলেন, ভোর সাড়ে ৩টার দিকে হাজেরা খাতুনের ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে একই গ্রামের আশরাফ আলী। গৃহবধূ বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে আশরাফকে আটক করে এবং পরে পুলিশে দেয়। মৃত্যুর আগে হাজেরা এ ঘটনা বলে যান, জানান পুলিশ কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৪ ঘ.