২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা বিস্ফোরণ

ঝিনাইদহ সদর উপজেলার বাংলা বাজারে শুক্রবার রাতে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঝিনাইদহ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার বাংলা বাজারে শুক্রবার রাতে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী একজনকে পিটুনি দিয়েছে। সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে হাইওয়ের পাশে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এরপর এলাকার লোকজন আব্দুল মালেক (২৫) নামের এক যুবককে ধরে পিটুনি দিয়েছে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৯ ঘ.