২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ একজন প্রগতিশীল মানুষ হারালো: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল (অব.) কাজী নূরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল (অব.) কাজী নূরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, "কাজী নূরুজ্জামানের মৃত্যুতে দেশ একজন প্রগতিশীল চিন্তা ও চেতনার অধিকারীকে হারালো।" মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ অবদানের জন্য জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি এই মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বার্ধ্যক্য জনিত কারণে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মারা যান কাজী নূরুজ্জামান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সেপ্টেম্বর মাসে তিনি ৭ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পান। বীরত্বের সঙ্গে যুদ্ধ পরিচালনার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/জেকে/১৯১০ ঘ.