ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক গৃহকত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মতিঝিলের ৪২১/২ গুলবাগ তৃতীয় তলার বাসা থেকে শাহনাজ বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানার ওসি (তদন্ত) হায়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুন্নাহার (২০) নামে এক গৃহকর্মীকে নির্র্যাতনের কারণে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে একটি পানির কল ভাঙার অজুহাতে মারধর করে নুরুন্নাহারকে টয়লেটে আটকিয়ে রাখেন শাহনাজ। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
ওসি বলেন, গৃহকত্রীর বিরুদ্ধে গৃহকর্মী বাদি হয়ে নারী নির্যাতনের মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২৩৭ ঘ.
bdnews24