ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে দাতাদের কাছে দ্বিপক্ষীয় সহায়তা চাওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে দাতা দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে রোববার এক মতবিনিময় সভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সহায়তার এ আহ্বান জানান।
এ সহায়তা প্রকল্পভিত্তিক অথবা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের (বিসিসিআরএফ) মাধ্যমেও দিতে পারেন দাতারা।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সভার পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্র"ত অর্থ থেকেই এ দ্বিপক্ষীয় সহায়তা চাওয়া হয়েছে।
২০১০ সালে অনুষ্ঠিত কানকুন সম্মেলনে এ অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দেয় দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৩০ ঘ.
bdnews24