২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে সেন্টু আবারো মেয়র নির্বাচিত

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র জামাল উদ্দিন সেন্টু একই পদে আবার নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ফেনী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র জামাল উদ্দিন সেন্টু একই পদে আবার নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার নুর উল্যাহ নুরি ফলাফল ঘোষণা করেন। বিএনপি সমর্থিত এই প্রার্থী মোট পেয়েছেন ২৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম খোকন পান ২৩৮৭ ভোট। শনিবার এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ হয়। গত ১৮ জানুয়ারি খোকনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রটির ফলাফল স্থগিত করা হয়েছিল। এছাড়া অপর আট কেন্দ্রের ফলে সেন্টু ৩৫০ ভোটে এগিয়ে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.