২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে সরকার'

সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিচার বিভাগের ওপর 'নগ্ন হস্তক্ষেপ' করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিচার বিভাগের ওপর 'নগ্ন হস্তক্ষেপ' করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকালে রাজধানীতে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এ অভিযোগ করেন। তিনি বলেন, "বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি তারেক রহমানের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর নিদের্শনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটা বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।" মির্জা ফখরুল দাবি করেন যে, বিরোধী দলকে দমন-পীড়নের মাধ্যমে দাবিয়ে রেখে সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি সরকারকে হৃমকি দিয়ে বলেন, এরকম 'অগণতান্ত্রিক' আচরণ আর সহ্য করা হবে না। এর বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মুক্তাঙ্গনে বিকালে জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রীর নিদের্শনার প্রতিবাদে এই বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করে। সংক্ষিপ্ত সমাবেশের আগে মুক্তাঙ্গনে ছাত্রদলের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই গ্র"পের কয়েকজন আহত হয়। এ সময় সমাবেশস্থলে দৌঁড়াদৌঁড়ি শুরু হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শািন্ত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম সড়ক হয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৪৭ ঘ.