২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চাঁদপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামে মুন্সি বাড়িতে সোমবার রাতে মো. মিজান (২০) নামের ওই যুবককে প্রহার করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিজানের বাবা মমিন মুন্সি বাদী হয়ে ৮/১০ জনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা করেছেন। মামলার নথি থেকে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে মো. শরীফ নামের এক তরুণ তার মোবাইল টেলিফোন সেটে গান বাজালে আরিফ, নোমান, ফয়সাল, মাহবুবসহ কয়েকজন তাকে মারধর করে। এ সময় মিজান এসে শরীফকে উদ্ধার করতে চাইলে ওই যুবকরা তাকেও প্রচণ্ড মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তিনি মারা যান। শরীফ পুলিশকে জানিয়েছেন, নোমান, ফয়সাল, আরিফ, মাহবুবসহ কয়েকজন মিজানকে লাথি ও ঘুষি মারে। এক পর্যায়ে মিজান মাটিতে লুটিয়ে পড়ে। মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে মিজানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের কান, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মামলার আসামিদের ধরার চেষ্টা চালছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০২ ঘ.