চাঁদপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ১৫ বস্তা পলিথিন আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
সোমবার প্রথম প্রহরে এমভি পারাবত-২ লঞ্চ থেকে এসব পলিথিন আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তারা।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ থেকে এসব পলিথিন আটক করা হয়।
আটক পলিথিন সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সাইফুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৪৩ ঘ.
bdnews24