২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনিতে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি গ্রামে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

সাতক্ষীরা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি গ্রামে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ বিকালেই ধর্ষক কালিদাস গোলদারকে (২৬) গ্রেপ্তার করেছে। সে মেয়েটির দূর সম্পর্কের চাচাতো ভাই। মেয়েটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) দাউদ আলী শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী। শুক্রবার দুপুরে আম কুঁড়ানোর কথা বলে কালিদাস গোলদার তাকে বাড়ির পেছনের আমবাগানে নিয়ে যায়। সেখানে সে মেয়েটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এলে কালিদাস পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই দাউদ আলী আরো জানান, এ ব্যাপারে মেয়েটির বাবা বাদি হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে বিকালেই কালিদাসকে গেপ্তার করতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩২ ঘ.