সিরাজগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সদর ও উল্লাপাড়া উপজেলায় হামলা ও সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে হামলায় সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের রনজিত সরকার (৩৫) আহত হন। বুধবার সকালে তার মৃত্যু হয়।
এছাড়া উল্লাপাড়া উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার সকালে।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে রনজিতের মুদি দোকান থেকে বাকিতে মালামাল কিনতে চান এলাকার মোসলিম উদ্দিন। রনজিত বাকি দিতে না চাইলে মোসলিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এর কিছুক্ষণ পর মোসলিম লোকজনসহ রনজিতদের বাড়ি গিয়ে হামলা চালায়।
তাদের ধারালো অস্ত্রের আঘাতে রনজিত, হাফিজুল, মাহমুদুল, মমতা ও অজ্ঞাত পরিচয় একজন আহত হন।
রাত ১১টার দিকে রনজিতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় রনজিতের বাবা করিম সরকার ৯জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
এদিকে জমি নিয়ে বিরোধের জেরে উল্ল
bdnews24