২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্লীল ছবি প্রচারের অভিযোগে গ্রেপ্তার

নওগাঁয় কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে প্রচার করায় বুধবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

নওগাঁ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে প্রচার করায় বুধবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হিরা মণ্ডল (৩০) জেলা শহরের পার-নওগাঁ সরদার পাড়া মহল্লার মুনছুর মণ্ডলের ছেলে। সদর থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক জানান, কিছুদিন আগে হিরা মণ্ডলের সঙ্গে একই এলাকার এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর হিরা মেয়েটির কিছু অশ্লীল ছবি তুলে তা ইন্টারনেটে প্রচার করে। এ ব্যাপারে মেয়েটির বাবা নওগাঁ সদর থানায় অভিযোগ করলে পুলিশ হিরাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২০ ঘ.