২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন প্রধানমন্ত্রীকে কাজের অগ্রগতি জানালো সংসদীয় কমিটি

সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি তাদের কাজের অগ্রগতি সম্পর্কে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 06:37 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি তাদের কাজের অগ্রগতি সম্পর্কে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বৈঠক শেষে বিশেষ কমিটির সদস্য আমির হোসেন আমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত দুই দফা প্রধামন্ত্রীর সঙ্গে কমিটির সদস্যরা বৈঠক করেন। কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী, কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তসহ ১৫ সদস্যের এ কমিটির অধিকাংশ সদস্যই এ সময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে আমির হোসেন আমু জানান, সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির এ পর্যন্ত ১৫টি সভার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি মনোযোগ দিয়ে শুনেছেন। সেইসঙ্গে কিছু বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শও দেন বলে জানান এই সদস্য। মঙ্গলবার কমিটির ১৬ তম বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ওই কমিটি সংবিধানের সপ্তম অধ্যায় পর্যন্ত পর্যালোচনা করে সদস্যদের মতামত গণমাধ্যমকেও জানিয়েছে। গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে এই বিশেষ কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এইচএ/০০১৫ ঘ.