২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বসতবাড়ি ভাংচুর, আহত ৪

সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিবেশীর হামলায় চার মহিলা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

গাইবান্ধা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিবেশীর হামলায় চার মহিলা আহত হয়েছেন। হামলাকারীরা বাড়িঘরে ভাংচুর এবং লুটপাটও চালায়। সোমবার দুপুরে উপজেলা সদরের আমতলীর মোড়ে এ হামলায় আহত হন- পারুল রানী, রেনুবালা, চম্পা রানী ও গীতা রানী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আকরাম আলীর ছেলে লাজু মিয়া (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বসতবাড়ির সীমানা নিয়ে এলাকার আকরাম আলীর সঙ্গে প্রতিবেশী রাম প্রসাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স