২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সালিশ বৈঠকে সংঘর্ষে নিহত ১

ফটিকছড়িতে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফটিকছড়িতে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মো. ইউনূস (৫০) গ্রামের মৃত ইমাম শরীফের ছেলে। সোমবার সকাল ১১টার দিকে নানুপুর ইউনিয়নে জমির বিরোধ সংক্রান্ত সালিস বৈঠকে এ সংঘর্ষ হয়। আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে মারা যান ইউনূস। আহতরা হলেন- হাসান আলী (৩০), জাকির হোসেন (৪০) ও দিদারুল আলম (৩০)। গ্রেপ্তাররা হলেন ঢালকাটা গ্রামের খোরশেদ আলম (৪৫) ও তার ভাই জাহেদুল আলম (৩৫)। চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ইউনুসের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঢালকাটা গ্রামের কারিগর বাড়ির উঠানে জমি সংক্রাস্ত সালিস বৈঠক বসে। দীর্ঘদিন ধরেই গ্রামের জাহেদুল আলম ও আবুল কালামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিলো। বৈঠকের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হলে আবুল কালামের পক্ষের মো. ইউনুসসহ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান সামাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০৫৫ ঘ.