ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টের আবিদজানে গলফ হোটেলে শনিবারের হামলায় আহত বাংলাদেশি চিকিৎসক এখন শঙ্কামুক্ত।
জাতিসংঘ সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মুশফিকুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ডা. মো. মুহিদুল হাসানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।
আইভরি কোস্টের ক্ষমতা আঁকড়ে থাকা সাবেক প্রেসিডেন্ট লঁরা বাগবোর অনুগত বাহিনী শনিবার ওই হোটেলে হামলা চালায়। দেশটির আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা ওই হোটেলকে তার দপ্তর হিসেবে ব্যবহার করছেন। হামলায় বাংলাদেশ পুলিশের চিকিৎসক মুহিদুল হাসান আহত হন।
মুশফিকুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের ১২০ জন সদস্যের পাশাপাশি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের প্রায় ৬৮০ জন সেনা সদস্য ওই হোটেলের চারপাশে অবস্থান করছেন। তারা প্রেসিডেন্ট ওয়াতারার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। শান্তিরক্ষীদের কাছে ভারি অস্ত্র রয়েছে। কাজেই বাংলাদেশের পুলিশ সদস্যদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
তিনি জানান, গত নভেম্বর মাসের আইভরি কোস্টে নির্বাচনের পর আন্তর্জাতিক স
bdnews24