২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দুই বাড়িতে ডাকাতি

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে শনিবার গভীর রাতে দুইটি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

সাতক্ষীরা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে শনিবার গভীর রাতে দুইটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই দুই পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ও স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতদের পিটুনিতে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার ভাই বাবুল হোসেনের পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত তার দুই ভাই দেলোয়ার হোসেন ও বাবুল হোসেনের বাড়িতে ঢোকে। ডাকাতরা অস্ত্র দিয়ে দেলোয়ারের শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। তারা দুই পরিবারের সব সদস্যের হাত-পা বেঁধে ৩২ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও গৃহস্থালী সামগ্রী লুট করে। তালা থানার ওসি শেখ হেলাল উদ্দীন বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে রোববার বিকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.