২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিঝুম দ্বীপে র‌্যাবের অভিযান: গোলাবারুদ উদ্ধার

হাতিয়ার নিঝুম দ্বীপের চরকালাম এলাকায় অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৩ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতিয়ার নিঝুম দ্বীপের চরকালাম এলাকায় অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৩ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি এস এম নুরুল হুদা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতিয়া থানার নিঝুম দ্বীপের চরকালাম এলাকায় জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে বুধ ও বৃহস্পতিবার এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশে তৈরি চারটি এলজি, চারটি দেশি বন্দুক, তিনটি পাইপগান, একটি পিস্তল, একটি এসএমজি ও একটি পয়েন্ট টু টু বোরের রাইফেল রয়েছে বলে জানান তিনি। এছাড়া বেশ কিছু গুলির খোসা ও ৬৫টি রামদাসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির ৯০টি সরঞ্জাম উদ্ধার করা হয় ওই আস্তান থেকে। র‌্যাব জানিয়েছে, অভিযানে র‌্যাব সদস্য ও জলদস্যুদের মধ্যে গোলাগুলি হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/জেকে/২১২২ ঘ.