২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের পানচাষি উদ্ধার চুয়াডাঙ্গায়

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অপহৃত পানচাষি আকুল হোসেনকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঝিনাইদহ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অপহৃত পানচাষি আকুল হোসেনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার আকুলকে তাদের গ্রাম ধুলিয়া থেকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে পান বরজ পাহারা দেওয়ার সময় ৭/৮ জন লোক অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে। মুক্তিপণের টাকা দেওয়া না হলে আকুলকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিলো অপহরণকারীরা। ওসি জানান, অপহরণকারী কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৩ ঘ.