ঢাকা, এপ্রিল ০৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- নয় বছর পর আবারো রমনা বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি। পাশাপাশি বিটিভির অনুমতি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও এ অনুষ্ঠান দেখাতে পারবে।
শুক্রবার ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৭ সাল থেকে প্রতি বছর রমনার বটমূলে গান ও পাঠের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আসছে ছায়ানট। এবার ১৪১৮ বঙ্গাব্দের প্রথম দিনটি বরণ করে নিতে অনুষ্ঠান আয়োজনের মহড়া চলছে গত কয়েক সপ্তাহ ধরে।
ছায়ানট জানিয়েছে, সংগঠনের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও অতিথি শিল্পীরা এবারের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল, তিনকবির গান, লোকগীতি ও আবৃত্তি পরিবেশন করবেন।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানট এ বছরই পঞ্চাশে পা দিচ্ছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিটিভি ও বাংলাদেশ বেতার আবারো বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি স
bdnews24