২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবকুণ্ড জলপ্রপাত সড়ক উন্নয়ন দাবিতে মানববন্ধন

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত সড়ক উন্নয়নের দাবীতে এলাকাবাসী শনিবার দুপুরে দুই ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

মৌলভীবাজার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত সড়ক উন্নয়নের দাবীতে এলাকাবাসী শনিবার দুপুরে দুই ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মাধবকুণ্ড জলপ্রপাত সড়কের প্রবেশমুখে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। দক্ষিণভাগ ও কাঠালতলী গ্রামের শতাধিক মানুষ এতে অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে সড়ক উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি খলিলুর রহমান সাংবাদিকদের জানান, মাধবকুণ্ড জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে বছরে লক্ষাধিক দেশী ও বিদেশী পর্যটকের আগমন ঘটে। দক্ষিণভাগ থেকে মাধবকুণ্ড পর্যন্ত ৮ কিলোমিটার সরু ও ভাঙ্গাচোরা বেহাল এ সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন আসা-যাওয়া করে। এতে পর্যটকরা অবর্ণনীয় দূর্ভোগে পড়েন। স্থানীয় এলাকাবাসী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের চরম দূর্ভোগের মধ্যে চলাফেরা করতে হচ্ছে। অথচ এ সড়কের উন্নয়নে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মানববন্ধন কর্মসূচি শেষে পথসভায় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সভাপতি খলিলুর রহমান, আহ্বায়ক এনাম আহমদ, চিকিৎসক মাহমুদ হোসেন, মাওলানা শফিকুর রহমান, আব্দুল জব্বার, লুৎফুর রহমান প্রমূখ। পরে সড়কের উন্নয়নের দাবি জানিয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪২ ঘ.