নাটোর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের অদূরে দত্তপাড়ায় বাস চাপায় তিন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন।
সোমবার রাতে ঢাকা-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওশাদ আলী (২২), মনোয়ারা বেগম (৪০) ও সাইফুল (৩২)।
আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। হতাহত সবার বাড়ি সদর উপজেলার করোটা গ্রামে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১০-২৬) নাটোর শহরে ঢোকার সময় একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী বাসটিসহ চারটি বাস-ট্রাক ভাংচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.
bdnews24