২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে আহত ২

রাজধানীর সায়দাবাদ ও বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়দাবাদ ও বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। বুধবার ভোরে ঘটনা দুটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত দুজনের নাম সাদ্দাম হোসেন (১৮) ও বাবুল হোসেন (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদ্দামের হাতে ও পায়ে এবং বাবুলের পেটে ছুরির আঘাত লাগে। সাদ্দামকে সায়দাবাদ এলাকায় ৪/৫ ছিনতাইকারী ছুরিকাঘাত করে ৫ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যায় বলে পুলিশ জানায়। প্রায় একই সময় উত্তর বাড্ডায় বাবুলের পেটে ছুরিকাঘাত করে মোবাইল সেট ও টাকা পয়সা নিয়ে যায়। পথচারীরা তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করান। সাদ্দাম একটি ক্লিনিকের কর্মচারী ও বাবুল একজন গাড়িচালক বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৪০ ঘ.