মাদারীপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ইউপি সদস্যের হাত ও পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে উপজেলার মোক্তার হাটে এ ঘটনায় আহত হন সিডিখান ইউনিয়ন পরিষদের সদস্য করম আলী চোকদার (৫০)।
তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সিডিখান ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে এলাকার কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়।
কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় মোক্তার হাটে করম আলী চোকদারের লোকজনের সঙ্গে এলাকার চাঁনমিয়া শিকদারের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এর জেরে মঙ্গলবার সকালে করম আলী চোকদার বাজার থেকে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলা চালিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়।
এ ব্যাপারে কালকিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24