ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে সৈয়দ ইউসুফ হোসেনের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ওই পদে তার থাকাকেও অবৈধ বলা হয়েছে।
একটি রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ এ আদেশ দেয়।
'ল অ্যান্ড ডেভেলপমেন্ট' নামে একটি আইন গবেষণা প্রতিষ্ঠানের প্রধান তলসিম উদ্দিন আহমেদ এ নিয়ে রিট আবেদনটি করেছিলেন।
আবেদনে বলা হয়, আইন অনুযায়ী রাষ্ট্রের সাংবিধানিক পদে থেকে কোনো ব্যক্তি পরে লাভজনক কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন না।
আদালতের আদেশে বলা হয়, আগে কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হতো। কি
bdnews24