২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গাড়য়া মাষ্টার বাড়ি গিলারচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 05:29 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গাড়য়া মাষ্টার বাড়ি গিলারচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। তারা মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের কারখানার আশপাশের কয়েকটি পোশাক কারখানায় গিয়ে প্রধান ফটকে ভাংচুর করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশে অবস্থান নিয়েছে। শ্রীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোহসিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গিলারচালায় ওয়ানটেক্স অ্যাপারেল কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। গাজীপুর শিলাপাঞ্চল পুলিশের (জোন-২) ওসি মো. শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ানটেক্স পোশাক কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস কয়েকবার দেওয়ার পরও নির্ধারিত দিন রোববার দিতে ব্যর্থ হয়। বকেয়া টাকা না পেয়ে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১২৩ ঘ.