২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মস্তকবিহীন লাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি খাল থেকে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি খাল থেকে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল ৫টার দিকে চরপার্বতী ইউনিয়নের জনতা বাজার এলাকার ধাদনা খাল থেকে অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ সাংবাদিকদের জানান, বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন ছোটফেনী নদীর সংযোগ খালে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তির মস্তক পাওয়া যায়নি। পরনে কোনো পোশাকও ছিলো না। ছোটফেনী নদীর জোয়ারের পানির সঙ্গে লাশটি ভেসে আসতে পারে বলে পুলিশ ধারণা করছে। ওসি জানান, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.