নরসিংদী, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে মাটিচাপায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে শহরের পাশে খাটেহারা এলাকার আরকেএস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত শ্রমিকের নাম শাহাদাত হোসেন লাল মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটভাটার ১০/১২ জন শ্রমিক স্তূপ থেকে মাটি কাটার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে। এতে ৬ শ্রমিক গুরুতর আহত হয়।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে আনা হলে শাহাদাত মারা যান।
আহত অন্য শ্রমিকরা হলেন- আলেক চান (৩০), নূরু মিয়া (২৮), ইসমাইল মিয়া (২৫), খলিল মিয়া (৩০) ও রহিম উদ্দিন (৩৫)।
এদের মধ্যে তিন জনকে বিকালে ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। শ্রমিকদের বাড়ি খাটেহারা গ্রামে।
শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে আসেনি।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি।
তবে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24