২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

চাঁদপুরের মেঘনায় ট্রলার ডুবির দুদিন পর নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনায় ট্রলার ডুবির দুদিন পর নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের নাম শামীম (২০)। তার বাড়ি শরীয়তপুর জেলার নান্দুহার গ্রামে। গত বৃহস্পতিবার মেঘনায় ট্রলারডুবিতে গাছকাটা শ্রমিক শামীম নিখোঁজ হয়। মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার ভোরে বরিশালের মুলাদী থেকে গাছের গুড়িভর্তি ট্রলারটি কিশোরগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়। এমভি রফ রফ নামের একটি যাত্রীবাহী লঞ্চ পাশ দিয়ে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও শামীম ডুবে যায়। বেঁচে যাওয়ারা হলেন- ট্রলার চালক সেলিম (৩০), গাছকাটা শ্রমিক ফোরকান (৪৫), কামরুল (৪৫) ও মিন্টু (৪০)। পুলিশ কর্মকর্তা শাহ আলম জানান, শনিবার দুপুরে শামীমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭২৫ ঘ.